1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অতিষ্ঠিত জন্য জীবন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৫৪|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অতিষ্ঠিত জন্য জীবন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা ১০ মিনিট থেকে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১ টা পর্যন্ত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এর আগে গতকাল বুধবার দিনভর মেঘলা আকাশের কারণে সূর্যের তেমন দেখা মেলেনি। একই অবস্থা আজ বৃহস্পতিবারের। সকাল সাড়ে ১ টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মেঘলা আকাশ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের কারণে রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। আকাশের মেঘ কেটে গেলে শীত বেশি অনুভুত হতে পারে। তবে পুরোপুরি শীত আসতে দেরি আছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আকাশে মেঘ রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝড়ছে। গত সোমবার (৪ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারও দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রসঙ্গত, চলতি বছরে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। গত ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশে আঘাত হানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com