1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করে ভাইরাল ৭ তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মালদা কলোনিসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তরুণেরা হলেন—মো. সোহেল রানা (২১), মো. মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো. রফিকুল ইসলাম সম্রাট (২১), মো. নাজমুস সাকিব আবির (২১), মো. মোহাইমিনুল শেখ (২০), মো. জিসাদ (২০) ও মো. মারুফ হোসেন (২১)। এঁরা সবাই নগরীর শাহমখদুম থানার বাসিন্দা।

বুধবার দুপুরে শাহ মখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকি। তিনি বলেন, ‘রাজশাহীতে কিশোরগ্যাংয়ের একটি তালিকা করা আছে। এরা এই তালিকার বাইরে। এরা নতুন কিশোরগ্যাং। গতকাল রাতে ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।’

উপপুলিশ কমিশনার বলেন, ‘নৃত্যের সময় তাঁদের কাছে যেসব অস্ত্র দেখা গিয়েছিল, সেসব অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোরগ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তাঁরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কাজ শুরু করে পুলিশ। পরে রাতে অভিযান চালিতে তাঁদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com