1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০১|
সংবাদ শিরোনামঃ
বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,,

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহীতে দুটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড গুলি, ২০০ গ্রাম হেরোইনসহ ৫ মামলার আসামীকে গেস্খপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে নগরীর চরশ্যামপুর মিজানের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম নয়ন আলী (৪২)। চরশ্যামপুর এলাকার জালালের ছেলে।

র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চরশ্যামপুর এলাকায় শীর্ষ মাদক কারবারি নয়ন আলী বাসায় হেরোইন বিক্রয় করছিল। র‌্যাবের একটি টিম তার বাসার চতুর্দিক ঘেরাও করলে উপস্থিত বুঝতে দৌড়ে পালানোর চেষ্টা করে। তার বাড়ি তল্লাশি করে শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বাড়ির ছাদ থেকে ২টি ওয়ান শুটারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, নয়ন আলী রাজশাহীর শীর্ষ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে এর আগে ৫টি মামলা হয়েছিল বিভিন্ন থানায়। সে নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রগুলো তার কাছে রেখেছিল। নয়নের বিরুদ্ধে রাজশাহী কাটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com