1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে জাবেন আসাদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৩:৩৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা। গৌরনদীতে বিএনপি নেতা মিন্টুর বিরুদ্ধে ফেসবুক ফেইক আইডিতে অপপ্রচার, থানায় জিডি। গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে জাবেন আসাদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ শুভেচ্ছা জানাতে আসেন। পবা ও মোহনপুর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা এসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় আসাদুজ্জামান বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই প্রত্যাশা পুরণ করা আমার প্রধান কাজ। আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান পেয়েছি তাতে আমি ধন্য। এলাকায় ঘোরার সময় আমি মানুষের কাছে জানতে চেষ্টা করেছি তাদের কী চাওয়া। তারা আমাকে তাদের প্রত্যাশার কথা বলেছে।

এখন তাদের সেইসব চাওয়া পূরণ করা আমার কর্তব্য বলে মনে করি। সেগুলো নিয়েই আমি কাজ করে যাবো।
নির্বাচনের দিন থেকেই বিভিন্ন পর্যায়ের মানুষ আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানাতে আসেন। সোমবার বিকেলে তাকে শুভেচ্ছা জানান রাজশাহী জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতারা। নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে সমিতির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে জেলার ৭২টি ইউনিয়নের সচিবগণ উপস্থিত থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।

এসময় এমপি আসাদ বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট রাজশাহী গড়ে তুলতে নিজ নিজ কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্ববান জানান তিনি।

এর আগে সকাল থেকেই বিভিন্নস্থরের মানুষ এমপি আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com