1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

মাদারীপুর-৩ আসনে ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর ৩ আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই জমে উঠেছে। সব মিলিয়ে এই মুহূর্তে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের ধানের শীষ, দাড়িপাল্লা ও হাতপাখাসহ অন্যান্ন দলীয় প্রার্থীরা।

এদিকে প্রার্থীরা তাদের পক্ষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে গনভোটের পক্ষে । সব মিলেয়ে চায়ের দোকানে আড্ডার ফাঁকে চলছে প্রার্থীদের ও ভোট নিয়ে আলাপ-আলোচনা।

তবে চলতী বছরে নির্বাচনী প্রচারনায় পোস্টার না থাকায় প্রার্থীরা ব্যবহার করছেন ভিন্ন কৌশল। প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তের ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে প্রচার চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

প্রতিদিন বিএনপির মনোনীত প্রাথী মো. আনিসুর রহমান তালুকদার খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী মাওলানা মো. রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা এস.এম আজিজুল হক তাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী জনসভা, পরামর্শমূলক সভা, পথসভা, উঠান বৈঠক এবং মাইকিং করে চালাচ্ছেন প্রচার প্রচারণা। এদিকে এ আসনে আরো ২জন প্রার্থী থাকলেও মাঠে তাদের তেমন কোন প্রচার-প্রচারনা দেখা যায় না।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে মাদারীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৮০৬জন। আগামী ১২ ফেব্রুয়ারি ১৩৪ টি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com