1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর ৩ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে প্রার্থীকে সশরীরে আদালতে জবাবের নির্দেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী  পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বার্তা, গৌরনদীতে রোভার স্কাউটের অভিযান মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পটুয়াখালীতে গর্ভবতী নারীকে মারধরের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শোকের ছায়া গৌরনদীতে, আর নেই জামান মিয়া। বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী

মাদারীপুর ৩ আসনে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে প্রার্থীকে সশরীরে আদালতে জবাবের নির্দেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপর প্রতিনিধিঃ- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামীলীগ প্রার্থীকে আদালতে তলব করা হয়েছে। আগামী (৩ডিসেম্বর)২০২৩ ইং তারিখ রবিবার সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

জানাগেছে, মাদারীপুর -৩ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে ২জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত অভিযোগ করেন।

এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযুক্ত আব্দুস সোবহান গোলাপকে নির্বাচনী অনুসন্ধান কমিটি তলব করেছে এবং অভিযোগকারী তাহমিনা বেগম ও তৌফিকুজ্জামানকে সশরীরে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত বিষয়ের তথ্য প্রমান নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অভিযোগকারী মেসা:তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর অভিযোগকারী তৌফিকুজ্জামান শাহীন কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের সময় আওয়ামী লীগ প্রার্থী মোঃ সোবহান মিয়া গোলাপ বাদ্যযন্ত্র বাজিয়ে ও প্রভাব বিস্তার করে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন মাদারীপুর ৩ আসনের ২ স্বতন্ত্র প্রার্থী।

এই ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযোগকারী এবং অভিযুক্তদের সশরীরে হাজির হয়ে ৩ ডিসেম্বর জবাব দিতে বলা হয়েছে।

যুগ্ম জেলা জজ আদালতের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনজনকেই নোটিশ করা হয়েছে। অভিযুক্তকে অভিযোগের বিষয় ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং অভিযোগকারীদের তথ্য-প্রমাণ সহ আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের সশরীর হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com