
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডাসার ইউনিয়নের দর্শনা উচ্চবিদ্যালয় এবং রাত ৭ ঘটিকার সময় একেই ইউনিয়নের কমলাপুর গছারবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ–গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় খোকন তালুকদার জনগণের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষ কে পাশ করানোর দায়িত্ব আপনাদের,আপনারাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে পাশ করাবেন।”তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভালোবাসা অর্জন করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন,জনগণের ভালোবাসা অর্জন করতে পারলেই,জনগণ ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবে।
তিনি আরো বলেন,বিগত আওয়ামী লীগ সরকার আমাকে তিনমাস গুম করে রেখেছে, আপনারা আমার জন্য দোয়া করেছেন, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন,একজন গুম হাওয়া পরিবারের কতটা কষ্টের তা আমি জানি,তাই আমার দলের নেতা কর্মীদের প্রতি আমার অনুরোধ আপনাদের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে তা আমি চাইনা।
এই মাদারীপুর ৩ আসনের মানুষ বিগত দিনে যে যে দলেই করুক না কেনো সবাই আমরা একে অপরের আত্বীয়,তাই আপনারা কাউকে হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি দেখাবেন না এবং পুলিশ দিয়ে মামলার দেওয়ার ভয় দেখাবেন না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মান্নান সরদার।
নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক ত্রান বিষয়ক সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সঞ্চালনায় ছিলেন, ডাসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সবুজ।
বক্তারা বলেন, দেশকে সঠিক পথে পরিচালনা করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে, জনগণের কাছে গিয়ে, জনগণের ভালোবাসা অর্জন করে ভোট ভিক্ষা করতে হবে।
এসময় সভায় সভাপতিত্ব করেন কাজীবাকাই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সঞ্চালনা করেন কাজীবাকাই ইউনিয়ন বিএনপি নেতা সোহেল হাওলাদার ও পানাউল খন্দকার।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে জনগণের ভালোবাসা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।