1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনয়তপত্র জমা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১০:২৩|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর-২ আসনে খেলাফত মজলিসের মনোনয়তপত্র জমা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা-সাইফুল ইসলাম নয়ন মাদারীপুর।

মাদারীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় রিটানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিগার সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর আব্দুস সোবহান বলেন, ইসলামি বিধি-বিধান মেনে মাদারীপুর-২ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তায়ালার ইসলামি আইন দিয়েই সমাজ পরিচালনা করার অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ এলাকা সহ যারা নিরক্ষর তাদের সু-শিক্ষায় গড়ে তুলতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ।

ম‌নোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছি‌লেন জেলা ক‌মি‌টির সভাপ‌তি হা‌বিব আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম,সদর থানা সভাপতি মাওলানা মুহাম্মদুলা,শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা সালমান ফরিদী,সেক্রেটারি মো,জসিম উদদীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com