নিজস্ব সংবাদদাতা-সাইফুল ইসলাম নয়ন মাদারীপুর।
মাদারীপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুস সোবাহান মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় রিটানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নিগার সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর আব্দুস সোবহান বলেন, ইসলামি বিধি-বিধান মেনে মাদারীপুর-২ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তায়ালার ইসলামি আইন দিয়েই সমাজ পরিচালনা করার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ এলাকা সহ যারা নিরক্ষর তাদের সু-শিক্ষায় গড়ে তুলতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি হাবিব আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম,সদর থানা সভাপতি মাওলানা মুহাম্মদুলা,শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা সালমান ফরিদী,সেক্রেটারি মো,জসিম উদদীন প্রমুখ।