1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর ও ডাসারে একেই রাতে দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:৫৩|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুর ও ডাসারে একেই রাতে দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুর প্রতিনিধি- মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রামে রবিবার মধ্যরাতে এক প্রবাসী বাড়িতে ও ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজ বাসস্ট্যান্ড সংলগ্ন ডাক বিভাগের এক সরকারী কর্মকর্তার বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এওজ গ্রামের প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। অপরদিকে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর বাড়ির গ্রিল কেটে প্রবেশ করে ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদার জানান, ডাকাতরা ঘরের সবাইকে বেঁধে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণ, নগদ তিন লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে।

অপরদিকে, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের ভাঙ্গাব্রীজ এলাকার ডাক বিভাগের সরকারী কর্মকর্তার বাড়িতে রবিবার (১২ মে) মধ্যেরাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাক বিভাগের কর্মকর্তা জালাল উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমিন ইভাকে জিম্মি করে নগদ ৪ লাখ ৫০ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর বাড়িতে রাত্র ১ টার দিকে একদল ডাকাত বিল্ডিং এর জানালা ভেঙ্গে প্রবেশ করে। এসময় সাবিনা ইয়াসমিন ইভা একাই ঘরে ঘুমিয়ে ছিলেন।

এ সময় ডাকাত দল ঘরে প্রবেশ করে সাবিনা ইয়াসমিন ইভাকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা,একটি ল্যাপটপ,একটি মোবাইল ও কাপড় চোপড় সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এবিষয়ে সরকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন এর স্ত্রী সাবিনা ইয়াসমিন ইভা বলেন, রাত্র ১টার দিকে নিচতলার গ্রিল কেটে বাসায় ডুকে দ্বিতীয় তলার প্রতিটি রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত দল।

এতে প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব ও ডাকাতি করে তারা। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম সাংবাদিকদের বলেন, পৃথক দুটি ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com