1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ৫ টি থানায় যোগদান পুলিশের-স্বস্তি ফিরেছে জনগনের মাঝে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন মাদারীপুরে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াছিনসহ ৩ জন গ্রেফতার মাদারীপুরে অস্ত্র ও ইয়াবা উদ্ধার”পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় কে খুঁজছে পুলিশ আগৈলঝাড়ায় রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা গোদাগাড়ীতে ৪০০ বোতল ‘এসকাফ’ উদ্ধারের দাবি, পুলিশের ঘুষ বাণিজ্য, নাটক সাজানো ও এএসআই মাহবুবের দিকে আঙুল গৌরনদীর টরকীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হাটু পর্যন্ত ফ্লোরে ঝুলন্ত লাশ উদ্ধার। বিচারহীনতার ৯৬ ঘণ্টা: উল্টো মিথ্যা মামলার শিকার হয়ে প্রধানমন্ত্রীর দ্বারে ভুক্তভোগী সাংবাদিক মায়ের আকুতি

মাদারীপুরে ৫ টি থানায় যোগদান পুলিশের-স্বস্তি ফিরেছে জনগনের মাঝে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর জেলার পাঁচটি থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ফিরছেন যার যার থানায়। শুক্রবার (৯ আগস্ট) ২০২৪ ইং তারিখ বিকাল থেকে জেলার থানা গুলোতে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গত বুধবার (৭ আগস্ট)২০২৪ ইং তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতির ঘোষণা দেন পুলিশের অধস্থন সদস্যরা।

জানা যায়, সম্প্রতি দেশের আন্দোলনের কয়েকটি ঘটনায় বেশ কিছু পুলিশের সদস্য নিহত ও কয়েকশ পুলিশ আহত হয়েছেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন থানায় হামলা,ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

এতে তারা নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করেন এবং গত বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনীর সদস্যরা।

এ সময় তারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে নানান দাবি তুলে ধরেন। দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে যোগদান করবেন না বলেও ঘোষণা দেন। এমনকি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন।

পুলিশের সদস্যদের এই কর্মবিরতির কারনে দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যায়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার বিষয়ে অভিযোগ করতে এসে অভিযোগ করতে পারছেন না।

তাদের এই কর্মবিরতির বিষয়টি নতুন পুলিশ প্রধান এর শীর্ষ কর্মকর্তার নজরে আসলে পুলিশ বাহিনীর সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানান। এছাড়াও তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেন পুলিশ কর্মকর্তা।

শুক্রবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানা, কালকিনি থানা, ডাসার থানা, শিবচর থানা ও রাজৈর থানার কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসেন। এর পরেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ নেয়া শুরু হয়েছে বলে জানা যায়।

এছাড়া সড়ক, মহাসড়ক ও পাড়া-মহল্লায় পুলিশের টহল বাড়ানো হয়। ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

এবিষয়ে মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ শফিউর রহমান বলেন, শুক্রবার বিকাল থেকে জেলার পাঁচটি থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা যোগ দেন।

তিনি আরো বলেন,পুলিশের টহলও চলছে। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com