1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ৩ আসনে শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্বাচনী প্রচারণা শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ৭:২৮|
সংবাদ শিরোনামঃ
দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে পাঁচ ভাইয়ের ভোট প্রদান, গৌরনদীতে আবেগঘন মুহূর্ত রাজশাহীর দুর্গাপুরে ভোটকেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন বরিশাল-১ আসনের পাঁচ প্রার্থী রাত পোহালেই ভোট: উত্তেজনা-উৎসাহে প্রস্তুত, নিরাপত্তার চাঁদরে আবৃত বরিশাল-১ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। রাত পোহালেই ভোট: উত্তেজনা-উৎসাহে প্রস্তুত রাজশাহী শান্তিপূর্ণ ভোটে রাজশাহী প্রস্তুত, মাঠে যৌথবাহিনীর কড়া নজরদারি রাজশাহীতে ২৭টি বোমা উদ্ধার রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুরে ৩ আসনে শহীদ নাজমুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন এর নির্বাচনী প্রচারণা শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে জুলাইযোদ্ধা শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের প্রচার প্রচারনা শুরু করেছেন মাদারীপুর–৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি মাদারীপুর- ৩ আসনের আনশিক সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে তিনি শহীদ নাজমুল হাসানের কবর জিয়ারত করে তার রুহের মাগফিরাত কামনা করেন। এরপর নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন।

গণসংযোগকালে আনিসুর রহমান তালুকদার খোকন খোয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি যান এবং হাট-বাজারের দোকানপাটে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের খোঁজখবর নেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফারুক বেপারী,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন মৃধা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান, কৃষক দলের সদর উপজেলা সদস্য সচিব এস এম রোমান সম্রাটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com