1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:১৭|
সংবাদ শিরোনামঃ
ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪১৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেনঃ-নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত পিতা মহাদেব পাল(৬০) ও ছেলে মিঠুন পাল(২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায়
মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে আসা মাত্র অপর দিক থেকে আসা আল্লাহর দান কার্গোর একটি কাভার্ট ভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ও ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com