1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর রোমানের সন্ত্রাসী বাহিনীর হামলা : সেনাবাহিনীর হাতে আটক ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর রোমানের সন্ত্রাসী বাহিনীর হামলা : সেনাবাহিনীর হাতে আটক ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুরের শিবচরে সংবাদ প্রকাশের জের ধরে ইয়াজ্জেম হোসেন রোমানের সন্ত্রাসী বাহিনীর হামলা শিকার দৈনিক আজকের দর্পন,দি ফিনান্সিয়াল পোস্ট মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান,দৈনিক আজকের বসুন্ধরার ষ্টাফ রিপোর্টারঃ সাইদুর রহমান শওকত,চ্যানেল এস’ শিবচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসাইন।

এসময় সাংবাদিকদের পকেটে থাকা মানিব্যাগ নিয়ে যায়,যার ভেতরে ছিলো নগদ অর্থ, এছাড়াও গলায় থাকা স্বর্নের চেইন,মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে হামলা চালিয়েছে বিএনপি নামধারী ইয়াজ্এজেম হোসেন রোমানের একদল সন্ত্রাসী বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা: ৬,টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজার হয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে, বিএনপির নামধারী চাঁদাবাজ ইয়াজ্জেম হোসেন রোমানের হুকুমে কালাম সিপাইর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা সাংবাদিক মীর ইমরানের মোটরসাইকেল গতিরোধ করে,হামলা চালায়। তার পর মীর ইমরানসহ আরো দুই সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালায়।

নামধারী বিএনপির নেতা চাঁদাবাজ ইয়াজ্জেম হোসেন রোমানের নেতৃত্বে কালাম সিপাই সন্ত্রাসী দল। পরে ঘটনাস্থল থেকে সু কৌশলে জীবন নিয়ে বেঁচে আসে।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক আজকের দর্পন, দি ফিনান্সিয়াল পোস্ট- মীর ইমরান,চ্যানেল এস’ এর নাজমুল হোসাইন,দৈনিক আজকের বসুন্ধরার সাইদুর রহমান শওকত। পরে আহত সাংবাদিক মীর ইমরান শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়।

এই ঘটনায় সাংবাদিক মীর ইমরান বাদী হয়ে শিবচর থানায় কালাম সিপাই,ইয়াজ্জেম হোসেন রোমানসহ ১১ জন ও অজ্ঞাত ৫০-৬০ কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজ,মাদক ও বিভিন্ন মালামাল আসামি কালাম সিপাই নামে এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী।পরে আটককৃত কালাম সিপাইকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগের পরিপ্রক্ষিতে মামলা রজু করে কালাম সিপাইকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার আসামীরা হলো উপজেলার বাশকান্দি ইউনিয়নের সিপাইকান্দি মির্জারচর গ্রামের মৃত আফতাব সিপাই ‘এর’ ছেলে কালাম সিপাই। ২/পূর্ব মির্জারচর গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে, ইয়াজ্জেম হোসেন রোমান। ৩/ শিপন সিপাই, ৪/ নুরুজ্জামান মোল্লা, ৫/ আফজাল মাদবর, ৬/ মিলন মাদবর,৭/ দেলোয়ার ফকির,৮/ রুবেল, ৯/ আসাদ ফকির, ১০/ রাজ্জাক হাওলাদার, ১১/ মকবুল মোল্লাসহ অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে ।

ঘটনা সূত্রে জানা যায় গত (৬ মার্চ) উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে হাট-বাজারের ইজারা আহ্বান করা হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলা বিএনপি নেতা দাবীদার ইয়াজ্জেম হোসেন রোমান হাট ইজারা পায়। কিন্তু সরকারের ধার্যকৃত ইজারার টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে হাট দখল করে ৭’টি মুরগীর দোকান থেকে সাত লাখ টাকা দাবি করে রোমানের হুকুমে, কালাম সিপাই,মিলন মাদবরসহ আরো কয়েকজন চাঁদাবাজরা। এ ঘটনা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পরে,এরপর বিষয়টি জাতীয় মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে আলোচিত হয়। সংবাদটি চাঁদাবাজদের বিপক্ষে হওয়াতে বিএনপি নেতা দাবীদার ইয়াজ্জেম হোসেন রোমান ও তার চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনীরা ক্ষৃপ্ত হয়ে উঠে সাংবাদিকদের উপর। কয়েকবার মোবাইলে ঐ সংবাদের জের ধরে সাংবাদিকদের হুমকি প্রদান করে বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com