1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মিজান সরদার নামের এক কৃষকের শিকলে ঝুলন্ত মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

মাদারীপুরে মিজান সরদার নামের এক কৃষকের শিকলে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামে আম গাছের সাথে গলায় শিকল পড়া অবস্থায় মিজান সরদার নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর ) সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আলমগীর মাতুব্বরের মাছের ঘের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান – রাত ১০ টার দিকে আমার ভাই মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে গিয়েছিল। ওয়াজজের শেষে রাতে মিজান বাড়িতে ফিরে আসেনি।

পরে সকাল ১১ টার সময় এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে গলায় শিকলে দুইটি তালা দেওয়া অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে স্থানীয়রা মাদারীপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন। তিনি বলেন কৃষকের মৃত্যুর বিষয়ে ঘটনা স্থান তদন্ত করেছি, মৃত্যুর রহস্য ময়না তদন্তের পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com