1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মানবপাচারকারী মামলার আসামি পক্ষের হামলায় নারীসহ আহত ১৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ গৌরনদীতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি গৌরনদীতে বাউরগাতী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১০ গোলের রোমাঞ্চ, চ্যাম্পিয়ন সুমন স্মৃতি একাদশ আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী

মাদারীপুরে মানবপাচারকারী মামলার আসামি পক্ষের হামলায় নারীসহ আহত ১৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের ডাসারে একটি মিলাদের অনুষ্ঠান শেষে মানবপাচারকারী মামলার আসামি পক্ষের হামলায় নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২১ নভেম্বর ) রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে মানবপাচার মামলার আহত আসামিরা হলেন, নাসির হাওলাদার (৩৩), সালাম হাওলাদার (৫৫), ভুক্তভোগী পরিবারের আহতরা হলেন, সালমা বেগম (৫০), আলো বেগম (৫৫), কামাল হাওলাদার (৪৫), সবুজ হালাদার (৩৮), হাফিজ হাওলাদার (৬০), আসাদ হাওলাদার (৪৮), জামাল হাওলাদার (৪৫), মৌসুমী বেগম (২২), তানিয়া বেগম (২৬)। তাদের সবার বাড়ি একেই উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বোতলা এলাকায় হাবিব হাওলাদারের ছেলে সিয়াম হাওলাদার দুই বছর আগে অবৈধপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ঘর ছাড়েন। তাকে এই কাজে সহযোগিতা করেন স্থানীয় দালাল নাসির হাওলাদার। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হন সিয়াম।

এ ঘটনায় সিয়ামের পরিবার নাসির হাওলাদারসহ ওই এলাকায় ৬ জনকে আসামি করে একটি মানবপাচার আইনে মামলা দায়ের করেন। এরপর থেকেই সিয়ামের পরিবারের সঙ্গে নাসিরের দ্বন্দের সৃষ্টি হয়।

এরেই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে ওই এলাকার সালাম হাওলাদারের মায়ের মিলাদের অনুষ্ঠান চলছিল। মিলাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই নাসির হাওলাদার ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে নিখোঁজ সিয়ামের চাচাতো ভাই হানিফ হাওলাদার ও তার স্ত্রী আলো বেগমসহ ওই বাড়ির লোকজনের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় একটি বসতঘরেও হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ১১ জন গুরতর আহত অবস্থায় রাত ৯ টার দিকে তাদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে ডাসার থানা পুলিশ।

হামলায় আহত সবুজ হাওলাদার বলেন, ‘মিলাদের অনুষ্ঠান শেষ করে নাসিরের নেতৃত্বে রফিক, সালামসহ শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমরা সিয়ামের বংশের লোক, আমারা মানবপাচার মামলার স্বাক্ষী। এ কারণেই ওরা আমাদের টার্গেট করে হামলা করেছে। আমাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। স্থানীয় দালাল নাসির বলেছে যদি জেলে যেতে হয় তাহলে আমাদের মেরেই তারা জেলে যাবে। আমরা এই ঘটনার বিচার চাই।

অভিযোগের বিষয় জানতে চাইলে নাসির হাওলাদার বলেন, ‘আমাদের একটি মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করা হচ্ছে। এলাকার লোকজন তার প্রতিবাদ করেছে। এখানে আমার কোন দায় নেই। আমি কোন হামলার সঙ্গে জড়িত নই।

এবিষয়ে জানতে চাইলে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতে-শামুল ইসলাম বলেন, ‘এখানে জমিজমা নিয়েও হাওলাদার বংশের লোকজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ কারনেই হামলার ঘটনা ঘটেছে।

তবে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তবে কোন পক্ষে এখন পর্যন্ত থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com