1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ব্যাটারী চালিত ৫টি চোরাই ভ্যানসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

মাদারীপুরে ব্যাটারী চালিত ৫টি চোরাই ভ্যানসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৬২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপি এম-বার-পি পি এম এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ব্যাটারি চালিত চুরি হওয়া ৫টি অটোভ্যান উদ্ধারসহ জড়িত আন্তঃজেলা চোর চক্রের ৩-আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২ডিসেম্বর)২০২৩ ইং তারিখ দুপুর ১.২০ ঘটিকার সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই রায়হান সিদ্দিকী শাহীম ও এস আই আবুল কাশেম খান এর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর থানাধীন মস্তফাপুর বাসষ্টান্ড এলাকার ফিরোজ খান এর আল্লাহর দান ফল ভান্ডার নামক ফাঁকা আরতের ভিতর হইতে ২টি ব্যাটারী চালিত চোরাই অটোভ্যানসহ আসমি(১) রেজাউল সিকদার (২) সুজন বেপারীকে গ্রেফতার করা হয় এবং পাশ্ববর্তী ১ নং আসামী রেজাউল সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী মিজানুর খালাসীর ইসলামীয়া ফল ভান্ডার আরৎ থেকে আসামী আমিনুর খালাসীকে ১ টি ব্যাটারী চালিত চোরাই ভ্যান সহ গ্রেফতার করা হয়।

এতে ১ও ২ নং আসামীকে জিগ্যসাবদে তাদের স্বীকারোক্তি মতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে মস্তফাপুর এলাকার আমবাড়ি থেকে বাদল বেপারীর ভ্যানের গ্যারেজ হইতে ২ ব্যাটারী চালিত চোরাই অটো ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি এলাকার আইয়ুব আলী সিকদার এর ছেলে ১/রেজাউল সিকদার(৩০),অন্যন্য আসামিরা হলেন, আমবাড়ি এলাকার বাদল বেপারীর ছেলে ২/সুজন বেপারী(২৮) ও মৃত্যু মকবুল খালাসীর ছেলে আমিনুর খালাসী২৬)

এবিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউল বলেন, আসামিরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য তারা ব্যাটারী চালিত ভ্যান, ইজিবাইক চুরি সহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা হয়েছে।

এবিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ হাসানুজ্জামান বলেন,(২ডিসেম্বার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রায়হান সিদ্দকী শামীম ও আবুল কাসেম খানের নেতৃত্বে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডের ইসলামীয়া ফল ভান্ডার ও আমবাড়ি বাদল বেপারীর ভ্যানের গ্যরেজ সহ তিন স্থান থেকে চোর চক্রের ৩ সদস্য সহ ৫ টি চোরাই ভ্যান উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সরর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com