1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে আদালতে তলব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৫১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে আদালতে তলব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

কালকিনি মাদারীপুর প্রতিনিধি, সবুজ খানঃ-মাদারীপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমকে আদালতে তলব করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে সশরীরে হাজির হয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন নৌকার মনোনীত প্রার্থী মোঃ আবদুস সোবহান মিয়া গোলাপ।এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগমকে নির্বাচনী অনুসন্ধান কমিটি আদালতে তলব করেছে।

অভিযোগকারী নৌকার মনোনীত প্রার্থী মোঃ আবদুস সোবহান মিয়া গোলাপ মাদারীপুর-৩ আসনের বর্তমান এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

অভিযোগে বলা হয়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসাঃ তাহমিনা বেগম গত ২৯/১১/২০২৩ইং রোজ বুধবার গাড়ি বহর সহ বহিরাগত ও তার অনুসারিদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল বাদ্য যন্ত্র, বাঁশি বাজিয়ে ও খিচুরী ভোজন পরিবেশন করে মনোনয়নপত্র জমা দিতে যান(যার স্থির ও ভিডিও চিত্র রয়েছে অভিযোগকারীর নিকট রয়েছে)। কিন্তু উক্ত তারিখে তিনি জমা না দিয়ে নাটকীয় কায়দায় ফেরত নিয়ে পুনরায় পরের দিন ৩০ নভেম্বর সকালে মনোনয়নপত্র দাখিল করেন। যাহা নির্বাচরী আচরন বিধি ভঙ্গের সামিল।

পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) আদালতের বিচারক মো. শরিফুল হক অভিযুক্তকে আদালতে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলেন।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফ রশিদ খান জানান, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে সশরীরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com