1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ‘ভুয়া এআই ভিডিও’ প্রচারের অভিযোগে দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন। রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেন”এমপি খোকন” আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল.. মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন

মাদারীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম নয়ন, নিজেস্ব প্রতিবেদকঃ-

মাদারীপুরে নানা আয়োজন ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই জেলার নার্সিং ইনস্টিটিউট ও সদর হাসপাতাল এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।দিবসটির সূচনা হয় একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বেল্ট চেঞ্জ অনুষ্ঠান এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এসময় অনুষ্ঠানে অংশ নেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হাফিজুর রহমান মনির বলেন,স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান শক্তি হচ্ছেন নার্সরা। রোগীদের সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আরও দক্ষ ও শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শরীফুল আবেদীন কমল। এ সময় নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানানো হয়।

পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবসের আয়োজনের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com