1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে তিন খুনের অভিযোগে"সুমন চেয়ারম্যান সহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে তিন খুনের অভিযোগে”সুমন চেয়ারম্যান সহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে একই সময় তিনজন খুনের ঘটনায় কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদারের পিতা মতিউর রহমান।

সেই মামলায় কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে প্রধান আসামী করে মোট ৬৫ এজাহারে জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় আরো ৬৫ জনকে অজ্ঞাত নামায় আসামী করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কালকিনি থানায় হত্যা মামলা হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, নুরুল আমীন। এদিকে হত্যার ঘটনায় পুরুষ শূন্য হয়ে গেছে পুরো এলাকা। তবে ওই এলাকায় অতিরিক্ত মোতায়ান করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার ও স্থানীয় কোন্দলের জেরে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার,তার ছেলে মারুফ শিকদার এবং তার সহযোগি সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ সুমন চেয়ারম্যানের লোকজন। দীর্ঘ দিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও একই এলাকার ইউপি সদস্য আক্তার শিকদারের সাথে দ্বন্দ্বের কারণেই এই তিন খুন হয়েছে বলে নিহতের পরিবারের দাবী।

এ ঘটনায় নিহত আক্তার শিকদারের পিতা মতিউর রহমান বাদী হয়ে মোস্তাফিজুর রহমান সুমনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও অজ্ঞাত আসামী করা হয়েছে ৬০ জনকে। বর্তমানেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছে। আসামীদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামীরা গা-ঢাকা দিতে পারে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামীদের অবস্থান সনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামী করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com