1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৫৯|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর জেলার রাজৈর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ এবং ডাকাতদের বহনকারী ইজিবাইকে ডাকাতির কাজে ব্যবহৃত শাবল, রামদা, কাটার, সেলাই রেঞ্জসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

(৭সেপ্টেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাতে মাদারীপুর জেলার রাজৈর থানার একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযানিক ডিউটিতে নিয়োজিত থাকা কালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উর্দ্ধতম কর্মকর্তার পরামর্শে অভিযান পরিচালনা করে রাজৈর থানাধীন রাজন্দ্রী দ্বারাদিয়া ইসুবপুর এলাকার মোঃ জামাল মিয়ার মেহেগিনী বাগানের ভিতরে ডাকাত দল ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়।

জানা যায় গ্রেফতারকৃত ৪ ডাকাতদের মধ্যে ৩ জন ডাকাত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার এবং একজন মাদারীপুর জেলার রাজৈর থানার নয়াকান্দী সুইজগেট এলাকার মোঃ মজিবার শেখ এর ছেলে নজরুল ইসলাম শেখ(৪০)

অন্য তিন ডাকাতরা হলেন,গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বড় ভাটারা এলাকার মৃত্যু কালাম চৌকিদারের ছেলে মোঃ শামীম চৌকিদার (৩২) কারিকরপাড়া এলাকার মজিবার শেখের ছেলে সবুজ শেখ(৩৫) ননীক্ষীর এলাকার মৃত্যু বারেক মোল্লার ছেলে সিরাজ মোল্লা (৩৮)

এ সময় তাদের কাছ থেকে ও তাদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধারকৃত ডাকাতির কাজে ব্যবহৃত আলামত-একটি লোহার তৈরি পুরাতন রাম দা,একটি লোহার তৈরি পুরাতন শাবল, দুটি লোহার সেলাই রেঞ্জ, একটি লোহার তৈরি কাটার এবং একটি লোহার তৈরি দাঁ সহ ডাকাতরা একটি সবুজ রঙের ইজিবাইকের সিটের নিচে টুল বক্সের মধ্যে ২ টি স্ক্রু ড্রাইভার, ২ টি প্লাস এবং একটি লোহার কাটার উদ্ধার করা হয়।

আসামীরা আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন বাড়ী, বড় বড় দোকানের তালা কেঁটে মালামাল লুট করে নেয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com