1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| মঙ্গলবার| রাত ৯:১২|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় ‘ভোটের গাড়ি’—জাতীয় নির্বাচন সামনে রেখে গণভোট সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ পলিটিকাল রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি কাওছার সভাপতি, ইউসুফ আলী সম্পাদক গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়। নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্ধোধনী অনুষ্ঠান। রাজশাহী দূর্গাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭-হাজার ইয়াবা” নগদ টাকাসহ গ্রেফতার-৩ মাদারীপুরের ডাসারে যুববকে কুপিয়ে হত্যা”বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন পঞ্চগড়ের দেবীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, শ্রমিকদের বাধা,, কালিয়ায় তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র উদ্ধার

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও ডাসার থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল এলাকার হাইস্কুল মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ডাসার থানার এস আই মোঃ আবুল কালাম আজাদ সাংবাদিকদের নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাত ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তর চলবল এলাকার হাইস্কুল মাঠে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় চলছে,খবর পেয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার উত্তর চলবল এলাকার মৃত্যু পুলিন বাড়ৈ এর ছেলে প্রকাশ বাড়ৈ(৩৮),প্রবিন পাত্রের ছেলে তন্ময় পাত্র(২১) লক্ষন বাড়ৈ ছেলে বিটপ বাড়ৈ(২৪), রঞ্জিত সরকারের ছেলে রথিন সরকার(২১) গ্রেফতারকৃত আসামিরা একেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আসামিরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদকদ্রব্যের ব্যাবসা করে আসছে। তাদের কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর নেতৃত্বে রাতে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামিদের মধ্যে প্রকাশ বাড়ৈর নামে একাধিক মাদকের মামলা রয়েছে। আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com