1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৯:১৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার গৌরনদী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নড়াইল-১ আসনে বিএনপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা হাজারো মানুষের ঢল, নড়াইল-১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ওহিদুজ্জামান নিলু।ধানের শীর্ষের ব্যাপক গনসংযোগ। আগৈলঝাড়ায় স্বপনের নির্বাচনি উঠান বৈঠক ও পথসভা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নড়াগাতী থানায় পুলিশের মহড়া ও শপথ গ্রহণ গৌরনদীর হাজীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ নড়াইলে ভ্যানচালককে নিজ ঘরে নৃশংস হত্যা, ব্যাটারিচালিত ভ্যান লুট এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১০.৩০ টায় গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিক এর উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুল ও গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান এবং এ.এইচ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব কবি গাউছ-উর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফিরোজ মাহমুদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাউছ-উর রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী শিক্ষক মাজেদা খানম, গাউছ-ফিরোজ ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক শিলা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গাউছ-উর রহমান বলেন বৈষম্যহীণ বাংলাদেশ বির্নিমানে যেই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রজনতা শহীদ ও লক্ষ লক্ষ ছাত্রজনতা আহত হয়েছেন সেই জুলাই মাসেই শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য কোন ভাবেই মেনে নেওয়া যায়না।

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য যা কোনভাবেই মেনে নেওয়া যায়না। কিন্ডার গার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনভাবেই শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। আমি নিজেও জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছি। শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য শিক্ষা উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।

অন্যথায় সারা বাংলাদেশের কিন্ডারগার্টেনে পড়ুয়া ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে কঠোর থেকে কঠোরতম আন্দোলন ডাক দিতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com