
মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের দুই নারী যাত্রীসহ নিহত-৩ আহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন জন। এসময় স্থানীয় বিক্ষুব্ধরা মহা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাতিবাড়ি বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা হলেন ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার আব্বাস তালুকদার এর স্ত্রী কোহিনুর বেগম, এবং একেই এলাকার জাকির তালুকদারের স্ত্রী নিহত তাছলিমা বেগম, এছাড়া নিহত ভ্যান চালক ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রুহুল হাওলাদার এর ছেলে- নয়ন হাওলাদার,গুরুতর আহত অবস্থায় দুইজনকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হলে,তাদের মধ্যে একজনের মৃত্যু হয়, গুরুতর আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝপথে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ের তাঁতিবাড়ি এলাকায় আসলে অপর একটি ব্যাটারীচালিত দুই চাক্কা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও দুই যাত্রী নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক নারীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা মহা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘন্টা বন্ধ করে বিক্ষোভ করে। এতে দুই ঘন্টা যাবত ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।
এসময় ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসে কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।