1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে একজন মানবিক প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি

মাদারীপুরে একজন মানবিক প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

বেদনাদায়ক পরিবেশে একজন মানবিক প্রধান শিক্ষকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ২২ নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর )সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দপ্তরি ও ছাত্রছাত্রীদের আয়োজনে বিদ্যাললয়ের শ্রেণী কক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহন মিঞা। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা আক্তার, মুনমুন খাতুন, মোসাঃ জুলিয়া আক্তার, লুৎফর নেছা লাকি, সবুজ হাওলাদার, বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল হক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেক মোল্লা,অভিভাবক ফারুক ফকির, শাহিন ফকির, শওকত মাতুব্বরসহ প্রাক্তন ছাত্র- ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ সচেতন মহলের অনেকেই জানান প্রধান শিক্ষক খলিলুর রহমান নিজেকে শুধু শিক্ষার আলোর ছড়ানোর কাজেই নিজেকে নিয়োজিত রাখেননি, তিনি করেছেন মানবসেবার নানাবিধ কাজ। শিক্ষার্থীদের ফ্রি পড়াতেন, বই-খাতা কিনে দিতেন এবং কোন কোনো ছাত্রের বেতনও দিয়েছেন।

নিজের বেতনের টাকা দিয়ে অন্যের চিকিৎসা ও বাজারসহ নানাভাবে সহায়তা করেছেন। এতে তিনি এলাকায় সবার কাছে হয়ে উঠেন শিক্ষার কারিগর, মানবদরদী ও সাদা মনের মানুষ।

বিদায় বেলা অশ্রুসিক্ত চোখে প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, “আমি একজন শিক্ষক ২৭ বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে নিজের সকল বুদ্ধি মেধা দিয়ে চেষ্টা করেছি শিক্ষার্থীদের সু শিক্ষায় গড়ে তুলতে পেরেছি।

আমাদের এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিসহ ইঞ্জিনিয়ার ডাক্তার বিভিন্ন সরকারি চাকরিতে কর্মরত আছে প্রাক্তন ছাত্রছাত্রীরা।এটাই আমার সার্থকতা।

আমার পক্ষ থেকে সকলের জন্য দোয়া ও ভালবাসা রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন।” বিদায় অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সকলের চোখ ছলছল করে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহন মিঞা বলেন, “আমাদের চাকরি জীবন একটি বৈচিত্র্যপূর্ণ জীবন আমরা শিক্ষকরা অন্যের সন্তানদের মানুষ করার কারিগর।

বাবা মা সন্তানদের জন্ম দেয়। আর তাকে সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলে আমাদের শিক্ষকরা আর এজন্যই সরকার প্রাথমিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করেছে। সরকারি চাকরির ক্ষেত্রে সবারই অবসরে যেতে হয় আমাদেরও যেতে হবে। এ বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান ভালো একজন মানুষ ছিলেন আমরা তার বিদায় বেলা সকলেই তার জন্য দোয়া করি তিনি যেন সব সময় ভাল এবং সুস্থ থাকেন।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com