1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে শেষ মুর্হু‌তে জ‌মে উঠে‌ছে পশু কেনার হাট,ক্রেতাদের উপচে পড়া ভীড় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান

মাদারীপুরের ডাসারে শেষ মুর্হু‌তে জ‌মে উঠে‌ছে পশু কেনার হাট,ক্রেতাদের উপচে পড়া ভীড়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ- সাঁড়া দেশের ন্যায় পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে মাদারীপুরের ডাসারে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই ফজলগঞ্জ চৌরাস্তা,পাথুরিয়ারপার বালূর মাঠে ও ঐতিহ্যবাহী গোপালপুর হাটে গরু ছাগলের ব্যাপক আমদানি দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই হাটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পশুর হাট। দেশি গরুর চাহিদা ছিল তুঙ্গে। হাটে ছোট, মাঝারি ও বড় সাইজের প্রচুর গরু উঠলেও দাম ছিল কিছুটা চড়া। বিশেষ করে দেশি মাঝারি গরুর দামের চেয়ে অন্যান্য বছরের তুলনায় তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে পশু, এতে ক্রেতারা খুশি হলেও, বিক্রেতাদের লোকসান হচ্ছে বলে জানান তারা।

জানা গেছে, ডাসার উপজেলার কাজিবাকাই এলাকার ফজলগঞ্জ বাশতলা ও পাথুরিয়ারপার বালুর মাঠ নতুন করে বসেছে পশুর হাট এছাড়া ঐতিহ্যবাহী গোপালপুর হাট সপ্তাহে দুইদিন বসলেও বর্তমানে প্রতিদিন চলছে পশুর বেচাকেনা। গোপালপুর হাটে সবচেয়ে বড় গরুটির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। পশুর হাট পরিচালনার দায়িত্বে থাকা মুবিন তালুকদার জানান হাটে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা পশু নিয়ে এসে রাতেও বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের থাকা, খাওয়ার ব্যবস্থাও রয়েছে।

ক্রেতা আঃ আজিজ ও বাদশা মিয়া জানান, তাঁরা দেশি মাঝারি সাইজের গরু কিনতে এসেছেন। তবে বড় গরুর তুলনায় ছোট গরুর দাম বেশি হওয়ায় অনেকেই কেনাকাটা না করেই ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ তাদের সাধ্যের মধ্যে পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন।

এসময় অধিকাংশ ক্রেতারা বলেন, গোপালপুর পশুর হাটে ১ লক্ষ্য থেকে দুই লক্ষ টাকার মধ্যে পশু কিনলে হাট মালিকদের হাচিলের জন্য দিতে হয় ২ হাজার থেকে ৩ হাজার টাকা। এতে অসন্তুষ্টি জানিয়েছে ক্রেতারা।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন,উপজেলার হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারণা রোধে হাট কর্তৃপক্ষকে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com