1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল

মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪৯৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-মাদারীপুরের ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকালে এস্কেভেটর মেশিন দিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন এর নেতৃত্বে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমান্দি বাজার থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় বাজার পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ বরিশাল খাল ও সড়কের পাশের অংশ দখল করে ওই এলাকার
বেশ কিছু প্রভাবশালী মিলে দীর্ঘদিন ধরে পাকা ও টিন দিয়ে প্রায় শতাধিক দোকানঘর নির্মাণ করেন।

এরপর তাদের অবৈধ স্থাপনা সড়িয়ে নেয়ার জন্য জেলা প্রশাসক থেকে নোটিশ করা হয় কিন্তু তারা সে নির্দেশনা না মেনে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এরপর মাদারীপুর জেলা প্রশাসকের নিদর্শনায় গত ৬ এপ্রিল প্রথম ধাপে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। প্রথমবার অভিযানের পরে কিছু স্থাপনা রয়েছিল, সেগুলো ভেঙ্গে নেওয়ার কথা থাকলেও তারা অবশিষ্ট স্থাপনা গুলো ভেঙ্গে না নেওয়ার কারণেই দ্বিতীয় বার আজ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, বরিশাল খালের উপরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো শতশত স্থাপনা। কিছুদিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করার পরে, কিছু স্থাপনা রয়েছিল সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে,এরপরেও তারা স্থাপনা শরিয়ে নেয়নি, আমাদের আগের যে উচ্ছেদ কার্যক্রম আংশিক বাকি ছিলো আজ তা সম্পুর্ন করা হয়েছে। আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com