1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিনা নোটিশে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুত"প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

বিনা নোটিশে এশিয়ান টিভির প্রতিনিধিদের চাকরিচ্যুত”প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্কঃ-

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় আটশো প্রতিনিধিদের চাকরিচ্যুত করার প্রতিবাদে (৩ মে রোববার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা উপজেলার অংশ নেওয়া প্রতিনিধিরা বিনা নোটিশে চাকরিচ্যুত করায় প্রতিবাদ জানিয়ে দ্রুত পুনর্বহালের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ছাড়াই হঠাৎ করে প্রায় আটশত প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে, যাহা শ্রম আইন ও ন্যায্যতার পরিপন্থী। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা প্রতিনিধিদের এভাবে ছাঁটাই করাকে তারা অমানবিক ও অন্যায় বলে উল্লেখ করেন।

এ সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ ফারুক হোসেন বলেন, তিনি প্রায় ৮ বছর ধরে এশিয়ান টেলিভিশনের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট ও সংগঠনের প্রোগ্রামে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “হঠাৎ করে আমাদের অব্যাহতি দেওয়া হলো কেন?”
জামালপুরের এক প্রতিনিধি তার বক্তব্যে বলেন, এশিয়ান টেলিভিশন আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে মাঠপর্যায়ের প্রতিনিধিদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাই তাদের বাদ দিয়ে প্রতিষ্ঠান এগোতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এর পক্ষ থেকে জানানো হয়, এশিয়ান টেলিভিশনের সকল প্রতিনিধিকে ২৪ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করা হলে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো।

পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, সাংবাদিকরা সবসময় গণমানুষের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবো।

মানববন্ধনে মাদারীপুর,নারায়ণগঞ্জ, জামালপুর, গাজীপুর, বরিশাল ও যশোরসহ দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে চাকরিচ্যুত প্রতিনিধিদের সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল প্রতিনিধিকে স্বপদে বহাল করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি সমাধানের মানবিক আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com