1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ডাসারে ফ্রি ক্যাম্প চালু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ডাসারে ফ্রি ক্যাম্প চালু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রদলের আয়োজনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরিক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের অভিবাবক সদস্যদের সেবা দেওয়া হয়।

শিক্ষার্থীদের সঙ্গে আশা অভিভাবক বাইরে নিরাপদ স্থানে বসা ও তাদেরকে স্যালাইন ও বোতলজাত পানি খাওয়ার ব্যবস্থায় একটি সেবামূলক ফ্রী ক্যাম্পের ব্যবস্থা করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে এ ফ্রী ক্যাম্পের আয়োজন করা হয়।

এসময় সেবামুলক কাজে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা ছাত্রদলের আহবায়ক এস এম আলাউদ্দিন সরদার, যুগ্ম আহবায়ক মুন্সি বনি আমিন,ছাত্রদল নেতা সোহেল হাওলাদার, সদস্য শাহীন সরদার,কাজী বাকাই ইউনিয়ন ছাত্রদলের নেতা সৌরভ, কলেজ ছাত্রদল নেতা মাহফুজ মাতুব্বর। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন সরদার সাংবাদিকদের বলেন, বেশ কয়েকদিন যাবৎ চলমান তাপদাহে সাধারণ মানুষের জনজীবন অস্বস্তিশীল হয়ে পড়েছে। পরিক্ষার কেন্দ্রের বাইরে অপেক্ষাকৃত পুরুষ ও মহিলা অভিবাবক গনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিতে আমরা ডাসার উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের এ ধরনের কর্মসূচি পরিক্ষা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com