1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়"এমপি খোকন তালুকদার" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন,বর্তমান সময়ে একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন,আবার সেই একাত্তরের মতোই দেশের মধ্যে ষড়যন্ত্র করছেন,দেশ বিক্রির ষড়যন্ত্র করছেন তারা কিন্তু সফল হতে পারে নাই। তারা একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদহ শুরু হয়ে যায়।

শনিবার (৩০মে) সকাল থেকে শুরু করে মাদারীপুর-৩ নির্বাচনী আসনের বিশটি ইউনিয়নে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণকালে ডাসারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুর রহমান তালুকদার খোকন আরো বলেন,বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদীদল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে আছে,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনের যোদ্ধা ছিলেন,বীর উত্তম ছিলেন তার গড়া দল আজকের জাতীয়তাবাদী দল। বাংলাদেশ,স্বাধীনতা এবং একাত্তর জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা সকলে ধারণ করে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ ও বর্তমান বিএনপি সরকার স্বাধীনতার পক্ষে থাকবে ও জনগণের পাশে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পি.পি এমারাত হোসেন খান, ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান সরদার,সাধারণ সম্পাদক সৈয়দ শাহীনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com