1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে রণক্ষেত্র: সব ধরনের যান চলাচল বন্ধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

বরিশাল বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে রণক্ষেত্র: সব ধরনের যান চলাচল বন্ধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বাসে হাফ ভাড়াকে কেন্দ্র করে সরকারি বরিশাল বজ্রমোহন (বিএম) কলেজের ছাত্রদের সাথে নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা চলছে। এতে পুরো নথুল্লাবাদজুড়ে রণক্ষেত্রে পরিনত হয়েছে।

গুরুত্বর আহত প্রায় অর্ধশতাধিক ছাত্রকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা প্রায় ২০ টি বাস ভাঙচুর করেছে।

এ রির্পোট লেখা পর্যন্ত শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে আটটা পর্যন্ত পুরো বাস টার্মিনাল এলাকা ছাত্রদের দখলে রয়েছে।

ওইদিন সন্ধ্যা ছয়টা থেকে সংঘর্ষ শুরুর পর থেকে নথুল্লাবাদ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পরেছেন এ রুটে চলাচল করা যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বিএম কলেজের ছাত্র মো. রাজু বলেন, শনিবার হিজলা থেকে বিএম কলেজের ছাত্র আবু বক্কর বরিশালগামী একটি বাসে আসছিলেন। এসময় বাসের সুপারভাইজারকে আবু বক্কর হাফ ভাড়া দিতে চায়। কিন্তু বাসের সুপার ভাইজার হাফ ভাড়া না নিয়ে আবু বক্করের সাথে বাগবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে তাকে (বক্কর) বাসের স্টাফরা মারধর করে গুরুত্বর আহত করে।

তিনি আরও জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরে বিএম কলেজের ছাত্ররা নথুল্লাবাদ বাসটার্মিনালে গিয়ে শ্রমিক নেতাদের কাছে বিষয়টির অভিযোগ দেন।

এসময় বাস টার্মিনালে উপস্থিত শত শত শ্রমিকরা লাঠিসোটা নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এ হামলার খবর পেয়ে বিএম কলেজসহ বরিশাল সরকারি হাতেম আলী কলেজের ছাত্ররা জড়ো হয়ে শ্রমিকদের ওপর পাল্টা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-শ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলাকালীন পুরো নথুল্লাবাদ এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com