1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল বাসীকে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্'র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি সহস্র মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় রামপালে প্র:শি: শেখ সাইফুদ্দিন’র বিদায় সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

বরিশাল বাসীকে সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্’র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইম, আতাউর রহমান চঞ্চলঃ-বঙ্গবন্ধুর দৌহিত্র ও আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ পুত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, বরিশাল জেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ বরিশাল জেলার সকল শ্রেণি পেশার মানুষকে ঈদ শুভেচ্ছান্তে, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্ বলেন, আমি আমার প্রাণপ্রিয় বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বাসির সকলের সুখ,শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ মঙ্গল কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পরে মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।

এই ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার বাধ্যতা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজন , প্রতিবেশীসহ সবাই মিলে মিশে ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

যাতে অসহায় দরিদ্র পথ শিশুরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক ঈদের আনন্দ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com