1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:২৮|
সংবাদ শিরোনামঃ
গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত,, পিরোলী খানকাহপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা মামলা মূলহোতা মকবুলসহ ২ আসামী গ্রেফতার উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ- সরঞ্জামের পাহাড়: সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে আরও গতিশীল করার প্রত্যয়ে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক অনুষ্ঠান এবং সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রভাষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম খান।

আলোচনা শেষে ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম খান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মু. আল আমিন বাকলাই (বরিশাল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কবি জাহিদ হোসেন।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বিভিন্ন জেলা ও উপজেলার সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও সমাজসেবীরা। নতুন কমিটির নেতারা দক্ষিণাঞ্চলের সাহিত্য ও সংস্কৃতি বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কবি, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করাই এ সংগঠনের মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমুখী করে গড়ে তুলতে এবং আঞ্চলিক সাহিত্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সাহিত্যবিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সমসাময়িক সাহিত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং দক্ষিণাঞ্চলের সাহিত্য ঐতিহ্য সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় অভিষেক অনুষ্ঠান।

নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য ও লোকসংগীত পরিবেশিত হয়। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদ ভবিষ্যতে সাহিত্যচর্চা, গবেষণা, প্রকাশনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং তরুণ লেখকদের বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com