1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৭|
সংবাদ শিরোনামঃ
মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা নড়াগাতী থানার কোথাও কোনো সড়কের কাজ অসমাপ্ত থাকবে না – বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন আশুরা: ত্যাগ, সত্য ও ধৈর্যের অনন্য শিক্ষা মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার। উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ নড়াগাতীর খাশিয়ালের সড়ক উন্নয়ন কাজ চলমান, এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস বাটাজোড় বাজারে অবৈধ দখল উচ্ছেদ, রাস্তা প্রশস্ত ও খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,,

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,আতাউর রহমান চঞ্চলঃ- বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের চলন্ত একটি যাত্রীবাহী এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকা অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বাসে থাকা ১৫-১৬ জন যাত্রীসহ কেউই হতাহত হননি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন।

তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। তবে চলন্ত অবস্থায় গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, বাসে ১৫-১৬ জন যাত্রী ছিল, তারাসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিভে গেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, আর ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। যদিও এ বিষয়ে গ্রিন লাইন পরিবহনের বরিশালের দায়িত্বে থাকা কারও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com