1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ফরাজীকান্দি দরবার শরীফের পীর শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারতে নুরুল আমিন রুহুল এমপি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:১৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন।  সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন  মাদারীপুরের কালকিনিতে নুর ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতির নারীর মৃত্যু মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন 

ফরাজীকান্দি দরবার শরীফের পীর শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারতে নুরুল আমিন রুহুল এমপি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা,স্টাফ রিপোর্টারঃ- মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি দরবারের শরীফের প্রতিষ্ঠাতা ও পীর ক্বি¡বলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।

শুক্রবার (১১ নভেম্বর) বাদ জুম্মা কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন তিনি। দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

জিয়ারত শেষে নুরুল আমিন রুহুল এমপি বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে সবসময় ইসলামের উন্নয়ন হয়, মসজিদ মাদরাসার উন্নয়ন হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্বসভায় পরম মর্যাদায় অভিষিক্ত।

তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরাসা কেবল মতলবের নয়, সারাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামি দর্শনীয় স্থাপনা। এটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তাছাড়া বর্তমান সরকার মডেল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে। ফাতেম-তুজ-জোহরা জামে মসজিদেরও সংস্কারে যে কোনো সহযোগিতা করতে আমি প্রস্তুত।

রুহুল বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মসজিদ, মাদরাসা, মন্দির, স্কুল, কলেজ, রাস্তাঘাট, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী।

এ সময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদের খতিব মাওলানা মো. যাকারিয়া, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com