1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুঠিয়ার বেলপুকুরে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

পুঠিয়ার বেলপুকুরে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে র‌্যাবের অভিযানে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শুক্রবার ভোর রাতে রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানীর সদস্যরা রাজশাহী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্রজামিরা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটকক মাদক ব্যবসায়ীর নাম আশিকুর রহমান আশিক (২৩)। তিনি ক্ষুদ্রজামিরা এলাকার জামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ২নং বেলপুকুর ইউনিয়নের ক্ষুদ্রজামিরা গ্রামের আশিকুর রহমান আশিক তার নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার বাড়ি ঘেরাও করে তল্লাশীকালে আশিক পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব তাকে আটক করে।

পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে তার বাড়ি থেকে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে নগরীর বেলপুকুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com