1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পরবর্তী ডি এম পি পুলিশ কমিশনার হাবিবুর রহমান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসামিদের জামিন না দেওয়ার দাবি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার উজিরপুরে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল গাজী মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গৌরনদীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুশনে জুলুছ, আলোচনা ও মিলাদ মাহফিল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পরবর্তী ডি এম পি পুলিশ কমিশনার হাবিবুর রহমান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইম ডটকমঃ- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরবর্তী কমিশনার হচ্ছেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।শীঘ্রই এ সংক্রান্ত গেজেট জারি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের এই চৌকস কর্মকর্তা বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধানের দায়িত্বে রয়েছেন।

ডিএমপির বর্তমান কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়েছে বলে জানা যায়। অক্টোবর মাসের ২ তারিখে মধ্যে সব ঠিক থাকলে এর আগেই দুই এক দিনের মধ্যে হাবিবুর রহমান কে ডিএমপি কমিশনার করে গেজেট জারি করা হতে পারে বলে বিশেষ সূত্রে যানা যায়।

খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কে হবেন পরবর্তী ডি এম পি কমিশনার, তা নিয়ে পুলিশ বিভাগ সহ বিভিন্ন মহলে আগ্রহ ছিল।

পরবর্তী পুলিশ কমিশনারকে দিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নেতৃত্ব দিতে হবে। এছাড়াও মেট্রোপলিটন পুলিশের মধ্যে ডিএমপি কমিশনার পদটিও অতি গুরুত্বপূর্ণ।

বিশেষ সূত্র জানায়, নতুন পুলিশ কমিশনারের তালিকায় হাবিবুর রহমান ছাড়াও আরেক চৌকস কর্মকর্তা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আই জিপি মাহবুবর রহমান এর নামও জোর আলোচনায় ছিল।

বর্তমান পুলিশ কমিশনারের মেয়াদ বাড়তে পারে-বলে এ নিয়েও ছিল আলোচনা। এছাড়া আরও অন্তত দুইজন কর্মকর্তা এই পদটি পেতে দৌড়ঝাপ দিয়েছিলেন বলে জানা গেছে। তবে হাবিবুর রহমানকে ঘিরেই ফাইল চূড়ান্ত করা হয়েছে বলে যানা গেছে।

এর আগে বিসিএস ১৭তম ব্যাচের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান ডিএমপি সদরদপ্তরের ডিসি, ঢাকা জেলার এসপি, ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। পুলিশের নানা সংস্কার কাজের পাশাপাশি নেতৃত্বসুলভ আচরণের জন্য তিনি বাহিনীতে প্রসংসনীয় হয়েছেন। ক্রীড়া সংগঠক ছাড়াও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com