1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:১৭|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৪ নং পামুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কোচপাড়া এলাকায় এক রাতে দুটি পরিবারের গোয়ালঘর থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রাতে দিলীপ রায় ও হেমন্ত রায়ের গোয়ালঘর থেকে চোরের দল মোট ৯টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা গোয়ালঘরে গিয়ে গরু না দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের জানালে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com