1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নরসিংদী-৩ শিবপুর স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটের দিন সাত হাজার অস্ত্র প্রস্তুত রাখার হুমকি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৫১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

নরসিংদী-৩ শিবপুর স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোটের দিন সাত হাজার অস্ত্র প্রস্তুত রাখার হুমকি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপিটার,নরসিংদী নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান ও তার ভাই সাবেক সাংসদ কামরুল আশরাফ খানকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। পাশাপাশি নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যবহারের জন্য ৭ হাজার দেশীয় অস্ত্র তিনি প্রস্তুত রেখেছেন বলে হুমকি দিয়া আতঙ্ক ছড়ানো হচ্ছে। এরই মধ্যে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে।

সোমবার(২৫ ডিসেম্বর)বিকালে নরসিংদী-৩ শিবপুর আসনে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান গনমাধ্যমকে জানায় আমি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছে সতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। নৌকার প্রার্থী ফজল্লে রাব্বি খান বলেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে আমার এবং আমার চাচাতো ভাই নরসিংদী-২ আসনের সাবেক সাংসদ আশরাফ খান পোটনকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি নিজে ও এ পিএস কালামের মাধ্যমে ভোটারদের মাঝে কাল টাকা ছড়াচ্ছে এবং বিভিন্ন আর্থিক প্রলোভন দেখাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব স্কুল মাঠে সিরাজুল ইসলাম মোল্লা তার নির্বাচনী পথসভায় আমাদের প্রাণনাশের হুমকি দেন।

ওই সভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম আহমেদ সরকার তার বক্তব্যে ৭ হাজার দেশীয় অস্ত্র (টেঁটা, সুলফী, ছোরা, লোহার রড, শাবল) প্রস্তত রেখেছেন মর্মে ঘোষণা দিয়েছেন। যা নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সেসব প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। তার প্রাণনাশের হুমকি প্রদর্শনের কারণে নৌকার কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যা নির্বাচন আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

এ বিষয়ে সতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা জানান আমি কাউকে হুমকি দেয়নি আর অন্য কেউ দিয়ে থাকলে আমার জানা নেই। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান,বিষয়টি জানার পর পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে এবং আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আর ভোটাররা যাতে নির্ভয়ে ভোট প্রয়োাগ করতে পারেন, সেজন্য আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com