1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলে মনোনয়ন বঞ্চিত জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:০৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন দেবীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন,, একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা দালালমুক্ত ও হয়রানিমুক্ত’র আশ্বাসে গৌরনদীতে ভূমি সেবার মেলার উদ্বোধন।  সংবাদ প্রকাশের পর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রেবিস ভ্যাকসিন  মাদারীপুরের কালকিনিতে নুর ক্লিনিকে ভূল চিকিৎসায় প্রসূতির নারীর মৃত্যু মাদারীপুরের ডাসারে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে মাদক ও চাঁদাবাজির প্রতিবাদ করায় কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক, আহত-২ রামপালে গ্রাম উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের ভিডিএস কমিটি গঠন 

নড়াইলে মনোনয়ন বঞ্চিত জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ-নড়াইলে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তাঁর শহরের বাসায় সংবাদ সম্মেলন করেন।তিনি দলীয় মনোনয়ন পেতে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেয়া হয়নি। এমন পরিস্থিতিতে তিনি ও তাঁর অনুগত নেতা-কর্মী ও সমর্থকরা মনকষ্ট পান।

এদিকে মনোনয়ন ঘোষণার পর পরই নড়াইল শহরের কুড়িগ্রামে তাঁর বাসভবনের সামনে পটকাবাজি ফুটিয়ে উল্লাস করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা’র অনুগত নেতা-কর্মী ও সমর্থকরা। এমন
অভিযোগ এনে বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তাঁর শহরের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নড়াইল-২ আসনে মাশরাফি বিন মোর্ত্তজার দলীয়
মনোনয়ন পেয়েছেন। এটা দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। তাই এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। কিন্তু মনোনয়নপ্রাপ্ত মাশরাফি বিন মোর্ত্তজা দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করে তথা দলের স্থানীয় গুরুত্বপূর্ণ
নেতা-কর্মীদের না জানিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খাঁন নিলুর বাড়ির সামনে দিয়ে মাশরাফীর সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা, বিজয় উল্লাস প্রকাশ ও পটকা ফোটানো খুবই দুঃখজনক।

তিনি ও বর্তমান এমপি মাশরাফিসহ অনেকেই নড়াইল-২ আসনে মনোনয়ন চেয়েছিলেন। কেন্দ্রিয় কমিটি মাশরাফিকে মনোনয়ন দিয়েছেন। এটা দলীয় সিদ্ধান্ত। মনোনয়ন পাবার পর মাশরাফি ফোন করেছিলেন এটা সত্য। তবে তার উচিত ছিল পরবর্তীতে দলের সবাইকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা। নিলু খান নিজের দীর্ঘ ৪০ বছর রাজনীতির ঘাত-প্রতিঘাতের কথা তুলে ধরে দুঃখের সাথে বলেন, দলের দুঃসময়ে জেল জুলুম সহ্য করে অর্থ, মেধা,শ্রম ব্যয় করে দলকে এতো দুর নিয়ে আসা কম কথা নয়। সেই হিসেবে এমপি হবার আকাঙ্খা থাকবে এটাই
স্বাভাবিক। মনোনয়ন দলের যে কেউ চাইতে পারে।

মনোনয়ন চাওয়া তো কোন অপরাধের নয়। মনোনয়ন চাওয়ার কারণে তার বাড়ির সামনে গিয়ে পটকা ফুটাতে হবে। তাকে অবমূল্যায়ন করতে হবে। এটা কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচার? মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মীদের এভাবে অবমূল্যায়ন করা দলের জন্য মঙ্গল নয়।তাই এসব বিষয়ে দলীয় হাই-কমান্ডকে জানানো হবে।দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন কি-না এ প্রশ্নে তিনি বলেন, দলের বাইরে আমি নই। দলের জন্য দলীয় প্রার্থীর জন্য কাজ করতে চাই। কিন্তু তিনিতো আমিসহ দলীয়

নেতা-কর্মীদের এড়িয়ে চলছে এবং অবমূল্যায়ন করছে। স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন কি-না? এ প্রশ্নের জবাবে বলেন,দলের বিরূদ্ধে বা দলের সিদ্ধান্তের বিরূদ্ধে
তিনি কোন দিন অবস্থান নেননি, ভবিষ্যতেও নেবেন না। কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন কি-না ? এমন প্রশ্নে বলেন, ১৭ ডিসেম্বও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হওয়ার পর দলীয় নির্দেশ মোতাবেক কাজ করব।প্রসঙ্গত নড়াইল ২ আসনের বর্তমান এমপি মাশরাফি বিন মর্তুজা,দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।গত সোমবার ২৭ শে নভেম্বর,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস সহ স্থানীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com