1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ

দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অসুস্থ শিশুটিকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৫ নং সুন্দরদিঘী ইউনিয়নের সুন্দরদিঘী দারারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম খগেশ্বর রায় (৪৮)। তিনি ওই এলাকার বাসিন্দা ও বিবাহিত। ভুক্তভোগী শিশুটি কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর মায়ের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি তাদের বসতবাড়ির সামনে অবস্থান করছিল। পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে সাংসারিক কাজে ব্যস্ত থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শিশুটির চিৎকার শুনে তার মা, ভাই ও এক প্রতিবেশী নারী ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এ সময় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা প্রথমে বাড়িতে থাকা ওষুধ খাওয়ান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় শিশুটির মা নিরতী রানী রায় দেবীগঞ্জ থানায় খগেশ্বর রায়ের বিরুদ্ধে লিখিত এজাহার দিয়েছেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া বলেন, ‘অভিযুক্তকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com