1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৪০|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান শুরু করেছে দেবীগঞ্জ পৌরসভা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ অভিযান” শীর্ষক এ কার্যক্রমের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় নর্দমা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা অপসারণ এবং মশা নিধনে ফগিং কার্যক্রম চালানো হয়।১-৪-২০২৬ তারিখ সকাল ১১ ঘটিকায় এ কার্যক্রম শুরু হয়।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সবুজ কুমার বসাক। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী সাখাওয়াদ আলী, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীসহ গণমাধ্যম কর্মীরা।

পৌরসভার উদ্যোগে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং স্থানীয় জনগণকেও সচেতন করা হয়। জনসাধারণকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হয়।পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ রোগ মোকাবিলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com