1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দূর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬-জনের সাজা বহাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় আগুনে নিঃস্ব পরিবার, রক্ষা পেলেন নারী ও শিশুসহ চারজন গৌরনদীতে সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠিত, হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযান, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দেবীগঞ্জের পামুলীতে ১৬ মন্দিরে আবুল বাশার, ৫ লাখ টাকার সহায়তার ঘোষণা,, বরগুনায় ডিবি পুলিশের পৃথক অভিযান, ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেরখাদা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহীর সীমান্তে অভিযান,বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

দূর্নীতি মামলায় নড়াইলের সাবেক পৌর ও জেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬-জনের সাজা বহাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

মোহাম্মদ উজ্জল শেখ বিশেষ প্রতিনিধিঃ- দুদকের করা একটি দূর্নীতি মামলায় নড়াইল পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনের ৭ বছরের সাজা বহাল রেখেছে যশোরের আদালত। বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে যশোরের স্পেশাল জজ আদালতের হাজিরা দিলে আদালত তাদের সাজা মওকুফের আবেদন (লিভ টু আপিল) বাতিল করে সাজা বহালের রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, নড়াইল পৌরসভার রূপগঞ্জ পশুরহাটের ২০০৯ সালে হাট-বাজার ইজারা নীতিমালার
শর্ত ভঙ্গ করে ৩ সনের ইজারা মূল্য ১ লাখ ৯৬ হাজার ৬’শ ৬৫ টাকা আত্মসাতের ঘটনায় ২০০৮ সালের ৭ আগস্ট পৌরসভার মেয়রসহ ৮ জনের নামে নড়াইল সদর থানায় মামলা হয়।

বিজ্ঞ স্পেশাল জজ আদালত দন্ডবিধি ৪০৯, ১০৯ এবং
১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তি দেন। দন্ডবিধি ৪০৯ ধারায় প্রত্যেককে ৩ বছর
এবং ৫(২) ধারায় ৪ বছর করে শাস্তি প্রদান করে এবং প্রত্যেককে ১ লক্ষ ৯৬ হাজার টাকার জরিমানা করেন।
পৌরসভার সাবেক মেয়র ও পরবর্তী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাসসহ মামলার
অন্যান্য দন্ডপ্রাপ্তরা হলেন- পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটু, তৎকালীন কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, কমিশনার অহম্মদ আলী খান, কমিশনার রফিকুল ইসলাম ও কমিশনার মোহাম্মদ তেলায়েত হোসেন।

উল্লেখ্য, দুদকের মামলায় সাজা হওয়ায় মামলায় যুক্ত থাকা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব
হোসেন বিশ্বাসকে ২০১৭ সালের ৫ অক্টোবর এবং সাবেক পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাসকে ৬ অক্টোবর
সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পৌরমেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস মারা যাওয়ায় মামলা থেকে অব্যহতি পান।

যশোর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিটর অ্যাড. সিরাজুল ইসলাম বলেন, উচ্চ আদালতে করা লিভ টু
আপিলে আসামীদের নিম্ন আদালতে হাজিরা দেবার আদেশ দেয়া হয়েছিলো। আদালত তাদের লিভ টু আপিল খারিজ করে সাজা বহাল রেখেছেন। এই মামলায় নিম্ন আদালতের জামিন দেবার এখতিয়ার নেই, তারা পরবর্তীতে উচ্চ আদালতে সাজার বিরুদ্ধে লিভ টু আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com