1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দীর্ঘ ১৩ বছর পরে বাবা মায়ের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল নেতা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৪|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ

দীর্ঘ ১৩ বছর পরে বাবা মায়ের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবদল নেতা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে
আতাউর রহমান চঞ্চলঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ-আন্দোলনের চাপে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ খবরে বাড়ি ফিরতে শুরু করেছেন আওয়ামীলীগ সরকারের দায়ের করা মিথ্যা মামলায় ঘর ছাড়া বিএনপির
বিভিন্ন নেতা কর্মীরা। তারই সুবাদে দীর্ঘ ১৩বছর পর শুক্রবার নিজ বাড়ি বরিশালের গৌরনদীতে ফিরেছেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোঃ কমিরুজ্জামান দুলাল। এসেই তিনি প্রথমে তার বাবা-মা এর কবর জিয়ারত করেন। পরে তিনি উপজেলা মাহিলাড়াস্থ বিএনপি কার্যালয়ে নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা করেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দদের কোনো প্রকার সহিংসতা না করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। বিশেষ করে সংখ্যালঘু স¤প্রদায়কে সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা দেওয়ার আশ্বাস দেন এই কেন্দ্রীয় যুবদল নেতা।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুব দলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, যুগ্ম আহবায়ক এম.এ গফুর,অন্যতম সদস্য মানিক মৃধা,সদস্য মাসুম হাওলাদার, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, ভারপ্রাপ্ত সদস্য সচিব ফুয়াদ হোসেন এনি, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com