1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দিঘলিয়ায় আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বিএনসিসি কার্যক্রম পরিদর্শন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল হিমছড়িতে পর্যটকদের মৃত্যুর মিছিল, উদ্ধার আরও এক মরদেহ; নিহত ৪, নিখোঁজ ১ কালকিনিতে সংঘর্ষে হত্যা মামলার আসামি নিহত, আহত ৪ অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গাঁজা ও ১০ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স জব্দ রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ

দিঘলিয়ায় আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বিএনসিসি কার্যক্রম পরিদর্শন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-খুলনার দিঘলিয়া উপজেলায় ১৫ ই নভেম্বর ~ ২০২৩ ইং বুধবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের বিএনসিসি প্লাটুনের কার্যক্রম পরিদর্শন করা হয়।

কার্যক্রম পরিদর্শন করেন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফট্যন্যান্ট কর্নেল মোঃ নাহিদুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে সুন্দরবন রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

কলেজ গেটে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আন্ডার অফিসার মোঃ ফয়সাল আহমেদ , বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল মোঃ মাহমুদুল হাসান সহ কলেজের বি এনসিসি ক্যাডেট, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

পরে ক্যাডেট বৃন্দ রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যাট কর্নেল মোহাম্মদ নাহিদুজ্জামানকে গার্ড অব আনার প্রদান করেন।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন ও মেজর পলাশ কুমার বিশ্বাস ।

গার্ড অফ আনার শেষে রেজিমেন্ট কমান্ডারের আগমন উপলক্ষে কেক কাটা হয়।

পরে রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ: নাহিদুজ্জামান কলেজ ক্যাম্পাসে একটি বকুল গাছের চারা রোপন করেন ।

সব শেষে তিনি বিএনসিসি ক্যাডেটদের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন এবং দিক নির্দেশনামূলক মূলক বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com