1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তিন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

তিন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল বাগেরহাটঃ-

বাগেরহাট -৩ (রামপাল-মোংলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।সরকারের দায়িত্ব বণ্টনের ঘোষণার পর রামপালে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

স্থানীয়রা বলেন,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় এলাকার সুন্দরবন ও মংলা বন্দরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ও ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক—তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া সরকারের পক্ষ থেকে তার প্রতি আস্থারই প্রতিফলন।

এদিকে দলীয় নেতাকর্মীরাও আশা প্রকাশ করেছেন, জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে জয়লাভ করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com