1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তারেক রহমানের নামে কটূক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় কৃষক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৪১|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

তারেক রহমানের নামে কটূক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় কৃষক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেক্স, বরিশাল গৌরনদীঃ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার, কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের কয়েক শত নেতা-কর্মীর বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলে শ্লোগানে তারেক রহমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় বলতে শোনা যায় নেতা-কর্মীদের মুখে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন সিকদার, ইউনিয়ন কৃষক দল নেতা বশির আহম্মেদ, শহিদুল ইসলাম ফকির, হাসান শাহ, মিজানুর রহমান, মনির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নাহিদ ইসলাম ও রাব্বি হোসেন।

সমাবেশে দেওয়া বক্তব্যে বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন বলেন, তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের বন্ধু। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা ভালো করছে না। এসব অপচেষ্টার সকল প্রকার জবাব কঠোর হাতে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com