1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তাড়াশে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল বিমানবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে গুরুত্ব নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক

তাড়াশে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৫২১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দীন সেলিম৷   সিরাজগঞ্জের তাড়াশে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা করেছেন। রোববার (১ অ‌ক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- রবিউল করিম (১৮) উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং সবুজ মুন্সী (২০) সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের মৃত শফিকুল মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রবিউল করিম (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই যুবক গত আগস্ট মাসে বিয়ে করেন। আর বিয়ের পর শারীরিক অক্ষমতার কারণে স্বামী স্ত্রীতে টানাপড়েনের সৃষ্টি হয়। পরবর্তীতে রাগ অভিমানে ওই যুবক আত্মহত্যা করেন।

অপরদিকে, একই দিন রাতে সবুজ মুন্সীর (২০) সাথে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পরে রাতে তারা ঘুমিয়ে যায়। পরে শেষ রাতের দিকে স্ত্রীর উপর অভিমান করে সবুজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com