1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তরুণীর সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস : এমপি এনামুলের শাস্তির দাবি অত্র এলাকাবাসীর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা

তরুণীর সঙ্গে অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস : এমপি এনামুলের শাস্তির দাবি অত্র এলাকাবাসীর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক তরুণির সঙ্গে রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের অশ্লীল কথোপথনের একটি অডিও ফাঁসের ঘটনায় রাজশাহীতে বইছে প্রতিবাদ ও সমালোচনার ঝড়। একের পর এক নারীর সঙ্গে এমপি এনামুলের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ায় তার শাস্তির দাবিতে রাজশাহীতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (০৮ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ‘সচেতন বাগমারাবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানবন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত সোমবার (৬ নভেম্বর) ফেসবুকে এক তরুণির সঙ্গে মোবাইল ফোনে এমপি এনামুলের কথোপকথনের একটি ‘অশ্লীল অডিও’ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া এই অশ্লীল অডিওতে যিনি কথা বলছেন, সেই কণ্ঠস্বর এমপি এনামুলেরই।

বক্তারা আরো বলেন, এর আগেও চলতি বছরের ৫ এপ্রিল ৫ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অন্য এক তরুণীর সঙ্গে এমপি এনামুলকে অশ্লীল ভাষায় কথা বলতে দেখা গেছে। তাই একজন আইন প্রণেতার এমন দুশ্চরিত্র আমাদের কারও কাম্য নয়। এজন্য আমরা প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি, এমন একজন ব্যক্তিকে যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া না হয়।

তারা আরো বলেন, ‘সরকারি চাকরি দেয়ার নাম করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এমন এমন অসংখ্য তরুণি ও নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন এমপি এনামুল। তার কারণে আমরা বাগমারাবাসী দেশের কোথাও মুখ দেখাতে পারি না। এজন্য আমরা তার শাস্তি দাবি করছি।

মানবন্ধনে বক্তারা আরো বলেন, শুধু নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত তাই নয়; বাগমারায় এমপি এনামুল অনিয়ম-দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন স্কুল-কলেজে নিয়োগের নামে লাখ লাখ টাকা নিয়ে রেখেছেন, করেছেন নানা নিয়োগবাণিজ্যও। আমরা সামনের দিনে এমন দুর্নীতিবাজ ও নারীবাজ মানুষকে এমপি হিসেবে দেখতে চাই না।

মানববন্ধনে অন্যদের মধ্যে বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, গোবিন্দুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এম এনামুল হক, আউচপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান, রাজশাহী জেলা মৎসজীবী লীগের দপ্তর সম্পাদক আবু রায়হান, আউচপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচিতে বাগমারা উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করে।

এসব বিষয়ে জানতে রাজশাহী-০৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে আগের ভিডিও ভাইরাল সম্পর্কে এমপি এনামুল হক ওই সময় গণমাধ্যমে বলেছিলেন, তিনি নিজেও সেই ভিডিওটি শুনেছেন। কিন্তু ওইটা বানোয়াট ও ভুয়া। এমনকি তার আইডি হ্যাক করে প্রতিপক্ষ এটা করেছে বলে ওই সময় দাবি করেছিলেন এমপি এনামুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com