1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে সাংবাদিকদের সাথে নৌকা প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

ডাসারে সাংবাদিকদের সাথে নৌকা প্রত্যাশী আনোয়ার হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৫০০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খানঃ- প্রতিদিনের ক্রাইমঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনির্বাহী সংসদের সদস্য মোঃ আনোয়ার হোসেন। বুধবার(৮ নভেম্বার) ২০২৩ ইং তারিখ সকাল ১১ ঘটিকার সময় ডাসার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় আনোয়ার হোসেন বলেন, মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার ও সদর আংশিক) আসনে দীর্ঘ ১০ বছর যাবত আমি নির্বাচনী এলাকায় তৃণমুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিলেমিশে কাজ করে যাচ্ছি। বিশেষ করে ১৯৮৮, ১৯৯৮ সাল থেকে বন্যা ও করোনা মহামারী সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করে আসছি।

এছাড়াও আমি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর ৩ আসনের নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছি। বিশেষ করে কালকিনি ১০টি ইউনিয়ন, ডাসার ৫টি ইউনিয়ন ও মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নে তৃণমুল নেতাকর্মীদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তৃণমূলের জনগণের কাছে পৌঁছে দিয়েছি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন-বিএনপি জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে হরতাল এবং অবরোধের নামে সহিংসতা চলতে থাকলে সংসদ নির্বাচনে কোন ধরনের বাধাগ্রস্ত হবে কিনা?

উত্তরে তিনি বলেন- সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মতো করে প্রতিহত করবে এবং আইনগত ব‍্যবস্থা গ্রহন করবে। তবে সাংবিধানিক নিয়মানুযায়ী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি।

সাংবাদিকদের প্রশ্নঃ মাদারীপুর ৩ আসনে ১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাদারীপুর ৩ আসনে ৩ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।সেই থেকেই এই আসনে আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে, আপনি এই আসনে এমপি হলে গ্রুপিংকে এক প্ল্যাটফর্মে আনতে পারবেন কিনা?

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি কালকিনি ও ডাসার উপজেলা এবং তৃনমুলের আওয়ামী লীগের নেতা কর্মীদের একত্রিত করে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিয়ে আসবো, তখন আওয়ামী লীগের মধ্যে কোনো বিরোধ থাকবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সহ-সভাপতি এমদাদুল হক কাজল,সাধারন সম্পাদক কামরুজ্জামান সোহাগ,যুগ্ন সাধারন সম্পাদক দুর্জয় আব্বাস, কোষাধ্যক্ষ গোলাম আলী আকন, এমদাদ শেখ,ডাসার প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন,যুগ্ন সাধারন সম্পাদক সরিফ সাওন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন দে,সহ জেলা ও উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের সৈয়দারবালী গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এম কম ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮১ সাল থেকে অদ্যবধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com